Posted in

জোড়া গোলে মেসি, এমবাপের নজির ভেঙে দিলেন ইয়ামাল, ৯১ বছর পুরনো একটি রেকর্ডও ভাঙলেন বার্সেলোনার ফুটবলার

লেমিনে ইয়ামালকে নিজের পুরনো ফর্মে দেখা গেল। সোমবার রাতে বার্সেলোনার ম্যাচে নজর কাড়লেন তিনি। জোড়া গোল করে লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপের নজির ভেঙে দিয়েছেন।

স্পেন বিশ্বকাপ জেতার পর তিনি ক্লাব ফুটবল খেলা শুরু করলেও নতুন মরসুমে সে ভাবে নজর কাড়তে পারছিলেন না। অবশেষে লেমিনে ইয়ামালকে নিজের পুরনো ফর্মে দেখা গেল। সোমবার রাতে বার্সেলোনার ম্যাচে নজর কাড়লেন তিনি। জোড়া গোল করে লিয়োনেল মেসি এবং কিলিয়ান এমবাপের নজির ভেঙে দিয়েছেন তিনি। পাশাপাশি ৯১ বছরের পুরনো একটি নজিরও ভাঙা পড়েছে।

লা লিগায় বার্সেলোনার খেলা ছিল রায়ো ভায়েকানোর বিপক্ষে। বার্সেলোনা জিতেছে ৫-২ গোলে। ইয়ামাল ছাড়াও রাফিনহা দু’টি গোল করেছেন। একটি গোল আত্মঘাতী। ইয়ামাল ম্যাচের ২১তম এবং ৯০তম মিনিটে গোল করেন। ম্যাচের দ্বিতীয় এবং পঞ্চম গোলটি করেছেন। বার্সেলোনার হয়ে ৫১টি গোল হয়ে গেল তাঁর।

ইউরোপে প্রথম পাঁচটি লিগ মিলিয়ে সবচেয়ে কম বয়সে ক্লাব ফুটবলে ৫০টি গোলের নজির গড়েছেন ইয়ামাল। তিনি ১৯ বছর ৪৯ দিনে এই কাজ করেছেন। আগের নজির ছিল এমবাপের। তিনি ১৯ বছর ২৪১ দিন বয়সে ৫০টি গোল করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে আর্লিং হালান্ড। তিনি ২০ বছর ১৯৬ দিন বয়সে ৫০টি গোল করেছিলেন।

এ ছাড়া, বার্সেলোনার হয়ে ৫০টি গোল করার নিরিখে ইয়ামাল ভেঙেছেন ৯১ বছর পুরনো একটি নজির। ১৯৩৫-এ জোসেপ এস্কোলা ২০ বছর ৩৫৬ দিন বয়সে বার্সার হয়ে ৫০টি গোল করেছিলেন। তার পরে ২১ বছর ১২০ দিন বয়সে মেসি এই কাজ করে দেখান। ইয়ামাল এই দু’জনকেই টপকে গিয়েছেন। তিনি ১৯ বছর ৪৯ দিনে এই কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *