ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সময় চোট পান জসপ্রীত বুমরাহ। বাঁ পায়ের হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি। মনে করা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে সমস্যা হবে না তাঁর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ় থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। দিন দুয়েক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তার সূত্রে জানা গিয়েছিল বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। শ্রীলঙ্কায় খেলতে পারবেন। কিন্তু রবিবার সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন বুমরাহ। তাঁর বাঁ পায়ে এখনও অস্বস্তি রয়েছে। বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে ডাক পেতে পারেন আকিব নবি দার।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সময় চোট পান বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে পারেননি। মনে করা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে সমস্যা হবে না তাঁর। দু’দিন আগে সংবাদ সংস্থার পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছিলেন, বুমরাহ ফিটনেস পরীক্ষায় র্তা জানিয়েছিলেন, বুমরাহ ফিটডেলপাশ করেছেন। তাতে আশা তৈরি হয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
রবিবার সেই আশায় জল ঢেলে দিয়েছেন বিসিসিআইয়েরই আর এক কর্তা। তিনি বলেছেন, ‘‘অতীতে অনেক সময় তাড়াহুড়ো করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে। তার পর তারা আবার চোট পেয়েছে। আমরা আর এমন ঝুঁকি নিতে চাই না। বিশেষ করে বুমরাহের মতো বোলারের ক্ষেত্রে। সামনে প্রচুর ক্রিকেট রয়েছে। আমরা ওকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই। এশিয়ান গেমস রয়েছে। নিউ জ়িল্যান্ড সফর রয়েছে। আগামী বছরের শুরুতে বর্ডার-গাওস্কর সিরিজ় আছে।’’ বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, নির্বাচক কমিটিকেও বুমরাহের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সফর থেকে বুমরাহ ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবেন অজিত আগরকরেরা। বোর্ড সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের জোরে বোলার আকিবকে টেস্ট দলে নেওয়া হতে পারে। বারামুলার জোরে বোলার এখনও দেশের জার্সি গায়ে কোনও ম্যাচ খেলেননি। তবে গত দু’মরসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করছেন। গত বছর রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ২৯ বছরের বোলার। তাঁর পারফরম্যান্সে খুশি নির্বাচকেরা। বুমরাহের পরিবর্ত হিসাবে আকিবকে শ্রীলঙ্কায় পাঠানো হতে পারে। দিল্লি ক্যাপিটালসের বোলার ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টেও ভাল বল করেছিলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জোরে বোলার টে খেিরুদ্ধে প্রথম টেস্টে জোরে হিসাবে খেলতে পারেন মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণ। দলে রয়েছেন গুরনুর ব্রারও। গৌতম গম্ভীর তিন জোরে বোলার নিয়ে প্রথম একাদশ সাজালে ব্রার এবং আকিবের মধ্যে এক জন সুযোগ পাবেন।